মঙ্গলবার ইয়র্কশায়ারের বিপক্ষে সারের কোয়ার্টার ফাইনালে শততম সেঞ্চুরি হাঁকান শ্রীলঙ্কার লিজেন্ড। ১২১ বলে ১২১ রান করার পথে এ কাউন্টি মৌসুমের সপ্তম সেঞ্চুরি পান সাঙ্গাকারা। তার ব্যাটিং নৈপুণ্যে ৫০ ওভারের এ নকআউট ম্যাচে ৭ উইকেটে সারে করে ৩১৩ রান। ২৪ রানে জিতেছেও তার দল।
৩৯ বছর বয়সী সাঙ্গাকারা এই ইংলিশ মৌসুম শেষে প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেবেন। দুই বছর আগে তিনি টেস্ট ক্যারিয়ারকে বিদায় দেন। সর্বকালের শীর্ষ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় ১২ হাজার ৪০০ রান নিয়ে পাঁচ নম্বরে এ লঙ্কান গ্রেট।
৩৭তম খেলোয়াড় হিসেবে সব ধরনের ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করলেন সাঙ্গাকারা। ইংল্যান্ড গ্রেট জ্যাক হবস সবার উপরে, ১৯৯ বার তিন অঙ্কের ঘরে রান করেছেন তিনি। সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/