ষোল কোটি মানুষের প্রত্যাশা মিটিয়ে বাংলাদেশ কি ভারতকে হারিয়ে দেবে? বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়কের সপ্রতিভ জবাব, ‘আইসিসির কোনও ইভেন্টে এটাই আমাদের প্রথম সেমিফাইনাল। স্বাভাবিকভাবেই দেশের মানুষের প্রত্যাশা খানিকটা বেশি। আমি নিশ্চিত, ভারত আমাদের চেয়ে বেশি চাপে রয়েছে। ওদের সমর্থক আমাদের চেয়ে অনেক বেশি। দুই দলের কাছেই দর্শকদের অনেক প্রত্যাশা। তবে দিনশেষে এটা শুধুই একটা ম্যাচ। দুই দলই চেষ্টা করবে সেরা ক্রিকেট খেলার। যারা চাপমুক্ত হয়ে খেলতে পারবে, তাদের জয়ের সম্ভাবনা বেশি।’
বাংলাদেশের ক্রিকেটপ্রেমী মানুষের প্রতি মাশরাফির আহ্বান, ‘কালকের ম্যাচ নিয়ে শুধু এটুকু বলতে পারি, আমরা অবশ্যই সাধ্যমতো চেষ্টা করবো ভালো খেলার। রেজাল্ট কার পক্ষে যাবে সেটা এখানে বসে বলা কঠিন। অবশ্যই যারা ভালো খেলবে তাদের পক্ষেই যাবে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলবো। বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। আমরা কালকের ম্যাচে নিজেদের সেরাটা খেলার সর্বোচ্চ চেষ্টা করবো।’
/আরআই/এএআর/