জাসপ্রিত বুমরাহর চতুর্থ ওভারেই ফকর জামানকে তালুবন্দী করেছিলেন ধোনি। ভাগ্য ভালোই বলতে হবে পাকিস্তানি ওপেনারের। রিভিউ শেষে টিভি আম্পায়ার জানালেন নো বলেই তালুবন্দী হয়েছেন ফাকর! শেষ পর্যন্ত বিনা উইকেটেই থাকে পাকিস্তান। সেই এক জীবনকেই কাজে লাগিয়েছে উদ্বোধনী জুটি। ২০ ওভারে দুই জুটিতে ভর করেই ১১৪ রান পার করেছে পাকিস্তান। হাফসেঞ্চুরি করেছেন দুজনেই। ফখর জামান ৫১ ও আজহার আলী ৫০ রানে ব্যাট করছেন।
ফাইনালে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নেমেছে ভারত।
/এফআইআর/