দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের সিরিজ দিয়ে প্রথমবার টেস্টে নেতৃত্ব দিতে যাচ্ছেন রুট। গত ফেব্রুয়ারিতে অধিনায়কত্ব থেকে অ্যালিস্টার কুক ইস্তফা দেওয়ার পর ইংলিশরা পেতে যাচ্ছে নতুন অধিনায়ক। ৬ জুলাই লর্ডস থেকে শুরু হবে এ মিশন। আর শুধু প্রথম টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড।
গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ড্র টেস্ট সিরিজে টানা চার ইনিংসে দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি ব্যালান্স। তবে কাউন্টিতে তার গড় ১০১। ১১ চ্যাম্পিয়নশিপ ইনিংসে ৮১৫ রান করেছেন ২৭ বছর বয়সী। মিডল অর্ডারে আরেকবার নজর কাড়ায় তাকে দলে ফেরানোর কথা জানালেন জাতীয় নির্বাচক জেমস হোয়াইটেকার।
দলে নতুন মুখ মিডলসেক্স সিমার টবি রোলান্ড-জোন্স। হ্যাম্পশায়ার স্পিনার লিয়াম ডাউসনকেও ফেরানো হয়েছে এ দলে।
প্রথম টেস্টের দল: অ্যালিস্টার কুক, কিটন জেনিংস, গ্যারি ব্যালান্স, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, মঈন আলী, লিয়াম ডাউসন, টবি রোলান্ড-জোন্স, স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জিমি অ্যান্ডারসন। ক্রিকইনফো
/এফএইচএম/