গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মিসবাহ। তবে আবার ব্যাট হাতে তাকে দেখা যাবে আফগানিস্তানের বিপক্ষে লর্ডসের ম্যাচে। ফর্মে থাকা সাঙ্গাকারা ও চন্দরপলকেও দেখা যাবে তার সতীর্থ হিসেবে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর কাউন্টিতে দুর্দান্ত ফর্মে আছেন তারা।
এমসিসি একাদশকে নেতৃত্ব দেবেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। দলে আরও রয়েছেন ইংলিশ অলরাউন্ডার সামিট প্যাটেল ও সাবেক উইকেটরক্ষক ক্রিস রিড। বোলিং লাইনআপ শক্তিশালী করতে যোগ দেবেন আয়ারল্যান্ডের টিম মুর্টাগ ও জর্জ ডকরেল। তাদের সঙ্গে থাকবেন সারের স্টুয়ার্ট মেকার ও ডারহাম পেসার ক্রিস রাশওর্থ।
দিন কয়েক আগে টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তান তাদের ইতিহাসের প্রথম ৫০ ওভারের ম্যাচ খেলতে নামবে লর্ডসে। ক্রিকবাজ
/কেআর/