রবিবার এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, ‘এখন পর্যন্ত র্যাংকিংয়ের যা অবস্থা, তাতে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে খেলা অনেকটাই নিশ্চিত। আমাদের বাছাইপর্বে খেলার সম্ভাবনা নেই-ই বলা যায়। নিচের দলগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবধান অনেক। এ কারণে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে না খেলার কোনও আশঙ্কা নেই।’
বর্তমানে ওয়ানডে র্যাংকিংয়ের যা অবস্থা, তাতে বাংলাদেশের নিশ্চিন্ত থাকারই কথা। ৯৪ রেটিং পয়েণ্ট নিয়ে টাইগাররা রয়েছে সপ্তম স্থানে। শ্রীলঙ্কা (৯১) ও ওয়েস্ট ইন্ডিজের (৭৬) অবস্থান অষ্টম ও নবম। বাংলাদেশের সামনে আছে দক্ষিণ আফ্রিকা (১১৯), অস্ট্রেলিয়া (১১৭), ভারত(১১৬), ইংল্যান্ড (১১৩) নিউজিল্যান্ড (১১১) ও পাকিস্তান(৯৫)।
আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দুটি জয়ের পর নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ প্রায় নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাশাপাশি আফগানিস্তানের বিপক্ষে একটি ও ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দুটি হার এবং জিম্বাবুয়ের কাছে শ্রীলঙ্কার অপ্রত্যাশিত হারে টাইগাররা এখন নির্ভার।
/আরআই/এএআর/