অসিদের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে নিশ্চিত নন গিলেস্পি

a118d0f3d7aae67b00228cc17a4af4c6দক্ষিণ আফ্রিকা সফর বয়কটের সিদ্ধান্ত আগেই জানিয়েছিল অসি ক্রিকেটারদের সংগঠন এসিএ। যদিও সমঝোতার পথ উন্মুক্তের কথা বলা হয়েছিল কয়েকদিন আগেই। কিন্তু এখনও কোনও সুখবর না আসায় এই সফর আদৌ হবে কিনা, তা নিয়ে নিশ্চিত নন অস্ট্রেলিয়া এ দলের কোচ জ্যাসন গিলেস্পি, ‘এই মুহূর্তে কোনও সফর হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি দেখতে চাই দুই পক্ষই এক হয়েছে। যাতে করে আমরা সফরের বিমানে চড়ে দক্ষিণ আফ্রিকা যেতে পারি।’

দেনা-পাওনা সংক্রান্ত জটিলতায় দুই পক্ষই যার যার অবস্থানে অনড়। কেউ কাউকে কোনও ছাড় দিচ্ছে না। এই অবস্থায় নমনীয় অবস্থানের কথাই বললেন গিলেস্পি, ‘আমি মনে করি ক্রিকেট অস্ট্রেলিয়া ও এসিএ একটি সহঅবস্থানের মধ্যে আসবে। যদি সেটা সম্ভব হয় তাহলে এই সফরে অসাধারণ কিছুই হবে। কিন্তু এখন আমরা যা করতে পারি সেটা হলো অপেক্ষা। কোচ হিসেবে ছেলেদের সফরের জন্য এখন প্রস্তুত করাই হবে আমার কাজ। যদি নির্ধারিত সময়ে কিছুই না হয়। তাহলেও অনুশীলন করবো স্বাভাবিকের মতোই।’

/এফআইআর/