চার ম্যাচ শেষে ৪ উইকেটে জিতে জিম্বাবুয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ২-২ ব্যবধানে। আগামী ১০ জুলাই সোমবার হাম্বানতোতার এ মাঠে হবে শেষ ম্যাচ, যেখানে নির্ধারণ হবে কার হাতে উঠছে সিরিজের শ্রেষ্ঠত্ব?
শনিবার মাহিন্দা রাজাপক্ষ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। শুরুটা ছিল অসাধারণ। নিরোশান ডিকবিলা ও দানুশকা গুনাথিলাকার উদ্বোধনী জুটি গড়েন ৩৫.২ ওভারে ২০৯ রান। টানা দুই ম্যাচে কোনও জুটির ‘ডাবল সেঞ্চুরি’র কীর্তি ওয়ানডেতে এটাই প্রথম।
ক্রিস এমপোফু ও ওয়েলার জিম্বাবুয়ের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন।
জিম্বাবুয়ে জবাব দিতে নামলে ইনিংসের মাঝপথে শুরু হয় ভারী বর্ষণ। প্রায় ঘণ্টাখানেক বৃষ্টিতে মাঠ ছিল ঢাকা। তখন ২১ ওভারে জিম্বাবুয়ানদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। যখন আবার খেলা শুরু হয় তখন ডাকওয়ার্থ লুইসের হিসাব নিকাশ চলে যায় সফরকারীদের অনুকূলে। শেষ ৬০ বলে তাদের দরকার ছিল ৮০ রান, যেটা আরও ৩ উইকেট হারিয়ে অর্জন করেছে জিম্বাবুয়ে। ক্রেইগ আরভিন ৫৫ বলে ৮ চার ও ১ ছয়ে অপরাজিত ছিলেন ৬৯ রানে।
শুরু থেকে জিম্বাবুয়ে ছোটখাটো ঝড় তুলেছে তাদের টপ অর্ডারদের ব্যাটে। সলোমন মির ৩০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৩ রান করেন। ২৩ বলে ৫ চারে ৩০ রান করে তারিসাই মুসাকান্দা। শেষদিকে ওয়েলার ১৩ বলে ২০ রান করে জয়টাকে আরও দ্রুত করেন। ২৯.২ ওভারে ৬ উইকেটে তারা করে ২১৯ রান।
শ্রীলঙ্কার সর্বোচ্চ ৩ উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ক্রিকইনফো
/এফএইচএম/