টেস্ট ও ওয়ানডে অধিনায়ক জেসন হোল্ডার বাসায় ফিরেছেন একদিনের ক্রিকেটের বর্ষসেরা পুরস্কার নিয়ে। ডোপবিরোধী নিয়মনীতি ভাঙায় নিষিদ্ধ থাকা আন্দ্রে রাসেল হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।
শুক্রবার জ্যামাইকায় রাতটা ঝলমলে করেছেন চেজ একাই। পুরস্কারজয়ী হিসেবে তার নাম শোনা বিস্ময়ের ছিল না। গত এক বছরের টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বাজে সময়ে সবচেয়ে বেশি হেসেছে তার ব্যাট।
গত বছরের জুলাইয়ে অভিষেক হওয়ার পর টেস্টে ৪৮.৫৩ গড়ে তিনটি করে সেঞ্চুরি ও হাফসেঞ্চুরি পেয়েছেন চেজ। এর মধ্যে তার ছয়টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস এসেছে দল ৭০ বা তার চেয়ে কম রানে ৪ উইকেট হারানোর পর। সব মিলিয়ে ১০ টেস্ট খেলে ৭২৮ রান তার নামের পাশে। সর্বোচ্চ ইনিংসটি ভারতের বিপক্ষে গত আগস্টে, তার ১৩৭ রানের সুবাদে ম্যাচ বাঁচিয়েছিল ক্যারিবিয়ানরা। ক্রিকইনফো
/এফএইচএম/