প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন মঈন। এরপর দ্বিতীয় ইনিংসে নেন ৬ উইকেট। ১১১ রান দিয়ে মোট নিয়েছেন ১০ উইকেট। আর তাতেই প্রোটিয়াদের ২১১ রানে হারায় ইংল্যান্ড। এই কীর্তিতে ক্যারিয়ার সেরা স্থানেই পৌঁছুলেন মঈন। বোলারদের র্যাংকিংয়েও ক্যারিয়ার সেরা স্থান পেয়েছেন। প্রথমবারের মতো ৯ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন শীর্ষ ২০-এ। একইভাবে ব্যাট হাতে প্রথম ইনিংসে ৮৭ রান করে ব্যাটসম্যানদের তালিকাতেও এগিয়েছেন।
অবশ্য তার কীর্তি আগেই জায়গা করে নিয়েছে রেকর্ড বুকে। পঞ্চম ক্রিকেটার হিসেবে দ্রুততম ২ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হয়েছেন। এছাড়া ১৯৮০ সালের পর প্রথম ইংলিশ ক্রিকেটার হিসেবে একই টেস্টে ফিফটি ও ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এর আগে গড়েছিলেন ইয়ান বোথাম।
এই টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করা জো রুটও এগিয়েছেন র্যাংকিংয়ে। দ্বিতীয় স্থানে রয়েছেন। পেছনে ফেলেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান কেন উইলিয়ামসনকে। প্রথম ইনিংসে রুট করেছিলেন ১৯০ রান।
লর্ডস টেস্টে রুট উইলিয়ামসনের চেয়ে ৩২ পয়েন্টে পিছিয়ে ছিলেন। কিন্তু এই টেস্টের পর ৮ পয়েন্ট নিয়ে এগিয়ে গেলেন। যদিও ব্যাটসম্যানদের তালিকায় যথাযথভাবেই শীর্ষে আছেন স্টিভেন স্মিথ।
অলরাউন্ডারদের র্যাংকিং
১. সাকিব আল হাসান- রেটিং ৪৩২
২. রবিন্দ্র জাদেজা- রেটিং ৪২২
৩. রবিচন্দ্রন অশ্বিন- রেটিং ৪১৩
৪. মঈন আলী - রেটিং ৩৮৪
৫. বেন স্টোকস- রেটিং-৩১৯
/এফআইআর/