গত বুধবার থেকে শুরু হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে উসমান খাজাদের লড়াই। কিন্তু সফরের কয়েকদিন আগে সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় তাদের ‘এ’ দল। এই দলটি থেকেই স্টার্কের স্থলাভিষিক্ত কাউকে খুঁজতে চেয়েছিল নির্বাচক প্যানেল। ‘এ’ দলে সামর্থ্য দেখিয়ে ১৩ জনের টেস্ট দলে সুযোগ পেতে পারতেন পেসার জ্যাকসন বার্ড, চ্যাড সেয়ার্স, জ্যাসন বেহরেনডর্ফ বা ক্রিস ট্রেমেইনের কেউ।
এছাড়া আগের ঘোষিত ১৩ জনের দলের সঙ্গে আরেকজন পেসার যোগ দেওয়ার কথা। কিন্তু স্টার্কের শূন্যস্থান পূরণ করতেই যেখানে কষ্ট হচ্ছে গ্রেগ চ্যাপেলদের, সেখানে আরেকটি বাড়তি ফাঁকা জায়গা দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
এতে করে দুইজন পেসারের খোঁজে না ছুটে একজন পেস বোলারের সঙ্গে একজন স্পিনার নেওয়ার কথা ভাবছেন নির্বাচকরা। সেক্ষেত্রে নাম আসছে লেগ স্পিনার মিচেল সুয়েপসনের। এ বছরের শুরুতে ভারত সফরে টেস্ট দলে তিনি থাকলেও শুধুমাত্র পানি আনা-নেওয়া ও নেট বোলিংয়ের মধ্যে সীমিত ছিল তার দায়িত্ব।
তবে দুই টেস্টের জন্য দল গড়ার সমস্যা সমাধানে আরও একটি সুযোগ পাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়ার নির্বাচকরা। এ সফর সামনে রেখে হনস আগামী ১০ আগস্ট ডারউইনে সমবেত করছেন তরুণদের। সেখান থেকে কারও সুযোগ হয়েও যেতে পারে। এর পর ১৪ আগস্ট থেকে আন্তঃদলের একটি তিনদিনের ম্যাচ হওয়ার কথা, সেখানে নির্বাচক প্যানেলকে অভিভূত করে জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করতে পারেন কেউ কেউ। ক্রিকেট অস্ট্রেলিয়া
/এফএইচএম/