পাতাল রেলে রুট-ব্রডদের অভিনব ‘ভ্রমণ’

পাতাল রেলে ইংল্যান্ডের ক্রিকেটাররাওভাল টেস্টে ইংল্যান্ডের সামনে জয়ের হাতছানি। প্রথম ইনিংসে স্বাগতিক দলের ৩৫৩ রানের জবাবে শনিবার ম্যাচের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে ১৭৫ রানে। তৃতীয় দিনেরই খেলা শুরু হওয়ার আগে ইংল্যান্ডের ক্রিকেটারদের ‘কাণ্ড’ দেখে লন্ডনের মানুষ রীতিমতো অবাক। মাঠে পৌঁছাতে রুট-ব্রড-স্টোকসরা চড়েছেন বিখ্যাত পাতাল রেলে!

শনিবার সকালে সতীর্থদের নিয়ে ব্যাংক স্টেশনে যান ইংল্যান্ডের অধিনায়ক রুট। সেখান থেকে পাতাল রেলে চড়ে তারা পৌঁছে যান কেনিংটন স্টেশনে। হয়তো লন্ডনের মানুষের মন জয় করতেই তাদের এমন অভিনব সিদ্ধান্ত।

জো রুটের টুইটট্রেনে চড়ার আগে একটু অবাকই হয়েছেন স্টুয়ার্ট ব্রড। ব্যাংক স্টেশনে স্কাই স্পোর্টসের বিলবোর্ডে জনপ্রিয় খেলোয়াড়দের সঙ্গে ছিল তারও ছবি। রুট অবশ্য অবাক হননি। ওই বিলবোর্ডের ছবি সহ টুইট করেছেন ইংল্যান্ড অধিনায়ক, যে ছবিতে দেখা যাচ্ছে ব্রডকেও।

ওয়ানডে ও টি-টোয়েন্টি নিয়ে ক্রিকেটভক্তদের আগ্রহ অনেক বেশি। তুলনায় টেস্টের তেমন জনপ্রিয়তা নেই। টেস্ট ক্রিকেটকে জনপ্রিয় করে তোলার জন্যই হয়তো রুটদের এমন বিস্ময়কর ভ্রমণ।

/এফএইচএম/এএআর/