এ সিরিজ একটি টেস্ট, পাঁচ ওয়ানডে এবং দুই বা তিন টি-টোয়েন্টির হবে বলে জানিয়েছে ক্রিকইনফো। নিজ দেশে ক্রিকেট ম্যাচ আয়োজন করার মতো অবস্থা নেই আফগানিস্তানের। ভারত কিংবা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে এ সিরিজ।
আফগানিস্তানের প্রস্তাবে ই-মেইলে ইতিবাচক সাড়া দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট। বাংলাদেশে ত্রিদেশীয় সিরিজের তারিখ নিশ্চিত হওয়ার পর দুই বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আইসিসির ভবিষ্যৎ সফর কর্মসূচি (এফটিপি) অনুযায়ী জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশে তিন দলের সিরিজ হবে। আফগানিস্তানে খেলা শেষে বাংলাদেশে সফর করতে চায় জিম্বাবুয়ে। ক্রিকইনফো
/এফএইচএম/