গত আসরে বরিশাল বুলসের হয়ে খেললেও কর্তৃপক্ষের সঙ্গে তিক্ততার জেরে দল পাল্টালেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। নতুন ঠিকানায় এসে মুশফিক আনন্দিত, ‘রাজশাহী কিংস আমাকে আইকন করায় দলটিকে ধন্যবাদ জানাই। আমি বগুড়ার ছেলে। প্রত্যেকেই চায় নিজের অঞ্চলের দলের প্রতিনিধিত্ব করতে। আমাকে নিয়ে যে পরিকল্পনা করা হয়েছে, চেষ্টা করবো তাতে যেন সফল হতে পারি।’
রাজশাহী কিংসে এবার মুশফিক সতীর্থ হিসেবে পাচ্ছেন মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ফরহাদ রেজাকে। তিনজন গত আসরে রাজশাহীর হয়েই খেলেছিলেন। বিদেশি ক্রিকেটারদের মধ্যে গত আসর মাতানো ড্যারেন স্যামিও থাকছেন রাজশাহীতে। এছাড়া রয়েছেন মোহাম্মদ সামি, কেসরিক উইলিয়ামস, লুক রাইট, ম্যালকম ওয়ালার, সামিত প্যাটেলের মতো তারকা ক্রিকেটাররা।
/এফআইআর/এএআর/