বাজে ফর্মের কারণে কিটন জেনিংসকে বাদ দিয়ে অ্যালিস্টার কুকের উদ্বোধনী জুটির সঙ্গী করা হয়েছে স্টোনম্যানকে। ২০১২ সালে অ্যান্ড্রু স্ট্রাউস অবসর নেওয়ার পর উদ্বোধনীতে কুকের ১২তম সঙ্গী হবেন সারের এ ওপেনার। স্টোনম্যান নির্বাচকদের নজরে পড়েছেন বেশ আগে থেকে। ডারহাম থেকে সারেতে এ মৌসুমে এসে প্রথম শ্রেণীর ক্রিকেটে করেছেন ৫৭.৩৮ গড়ে ১ হাজার ৩৩ রান। ১৯৭ রানের সর্বোচ্চ ইনিংস খেলে ফেলেছেন তিনি, সেঞ্চুরি তিনটি।
ইনজুরিতে চ্যাম্পিয়নস ট্রফি থেকে সরে দাঁড়ানো সুইং-বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ফিরতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে। স্টিভেন ফিনের জায়গায় ডাক পেয়েছেন তিনি।
প্রথম টেস্টের দল: জো রুট (অধিনায়ক), মঈন আলী, জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), স্টুয়ার্ট ব্রড, অ্যালিস্টার কুক, ম্যাসন ক্রেইন, ডেভিড মালান, টোবি রোল্যান্ড-জোন্স, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, টম ওয়েস্টলে ও ক্রিস ওকস। ক্রিকইনফো
/এফএইচএম/