এবার সাকিবের কনভেনশন হল

তামিমরাও এসেছিলেন সাকিবের কনভেনশন হল উদ্বোধনেসত্যিকার অলরাউন্ডার একেই বলে। খেলার মাঠে তার ব্যাটিং-বোলিং নিয়ে নতুন করে কিছু বলার নেই, তার সঙ্গে মাঠের বাইরেও নিজের পরিধি বাড়িয়ে চলেছেন সাকিব আল হাসান। রেস্টুরেন্ট ব্যবসায় অনেক আগেই নাম লিখিয়েছেন তিনি, এবার খুললেন কনভেনশন হল। নাম “সাকিব’স কনভেনশন হল”। মিরপুর ১-এ রবিউল প্লাজায় বৃহস্পতিবার সাকিব শুরু করলেন নতুন এই পথচলা।

উদ্বোধন অনুষ্ঠানে সাকিবের সঙ্গে ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ ও শুভাশিষ রায়। বিশাল কেক কেটে তারা উদ্বোধন করেন সাকিবের কনভেনশন হল।

রেস্টুরেন্টের পর কনভেনশন হল- মাঠের বাইরে ব্যবসায়ী হয়ে ওঠা সাকিবের এই ভ্রমণ চলতে থাকবে বলে জানিয়েছেন তিনি। ভবিষ্যতে আরও নতুন নতুন ব্যবসায় নিজেকে যোগ করার কথাও শুনিয়েছেন এই অলরাউন্ডার, ‘ভবিষ্যতে আমি আরও অনেক ব্যবসায়ের সঙ্গে যুক্ত হতে চাই।’

এই কেক কেটেই হয়েছে উদ্বোধনবন্ধু সাকিবের কনভেনশন হলের উদ্বোধনীতে কেক কাটার পর খানিকটা মজাও করলেন তামিম, ‘ক্রিকেটাররা এতদিন হোটেল সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত ছিল, কিন্তু এই প্রথম বিয়ের রাস্তাটা খুলে দিল সাকিব (হাসি)।’

সাকিবের ৫০০০ বর্গফুটের এই কনভেনশন সেন্টারে প্রায় ৭০০ লোকের আয়োজন করা যাবে বলে জানা গেছে। সামাজিক সব অনুষ্ঠানই আয়োজন করা যাবে এখানে।