পাল্লেকেলেতে তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু জশপ্রীত বুমরাহর সুবিধা করতে পারেনি তারা। ডানহাতি এ পেসারের তোপে পড়ে ৯ উইকেটে ২১৭ রান করে স্বাগতিকরা। বুমরাহ ১০ ওভারে ২৭ রান দিয়ে ক্যারিয়ারে প্রথমবার নেন ৫ উইকেট।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৮০ রান করেন লাহিরু থিরিমানে।
ভারত জয় থেকে ৮ রান দূরে থাকতে অপ্রীতিকর ঘটনা ঘটে মাঠে। এক্সট্রা কভার বাউন্ডারি থেকে দর্শকরা বোতল ছুড়তে থাকে। নিরাপত্তার কথা ভেবে আধ ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় খেলা। মাঠে নেমে আরও ৭ বল খেলে বাকি রান তুলে নেন ধোনি ও রোহিত। ১৪৫ বলে ১২৪ রানে অপরাজিত ছিলেন রোহিত। ১৬ চার ও ২ ছয় ছিল তার ইনিংসে। ৮৬ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন ধোনি। তাদের জুটিটি ছিল ১৫৭ রানের।
প্রথম দুই ম্যাচ ৯ ও ৩ উইকেটে জিতেছিল ভারত। ৩১ আগস্ট ও ৩ সেপ্টেম্বর হবে পাঁচ ম্যাচ সিরিজের বাকি দুটি। যেখানে হোয়াইটওয়াশ এড়ানোই আসল লক্ষ্য থাকবে লঙ্কানদের।