মিরপুর টেস্টের খেলেছেন তিন স্পিনার। সময়ের সেরা দুই স্পিনার তাইজুল ইসলাম ও মিরাজের সঙ্গে সাকিব- এটাই সেরা স্পিন আক্রমণ কিনা, এমন প্রশ্নে বিশ্বসেরা অলরাউন্ডারের জবাব, ‘পরিস্থিতিটা চিন্তা করতে হবে। আগে চিন্তা করতাম পাঁচ দিন খেলতে হবে। তখন আমরা হয়তো সব সময় বোলিং সহায়ক উইকেট পেতাম না, এখন যেমন পাচ্ছি। এ কারণে রেট করতে চাই না। রফিক ভাই ছিলেন আমাদের বাঁহাতি স্পিনারদের আইডল। আমি উনাকে সবচেয়ে বেশি রেট করি। রাজ ভাইও (আবদুর রাজ্জাক) অনেক ভালো বোলার ছিলেন।’
২০০৭ সালে নিজের অভিষেক ম্যাচে বাংলাদেশের সাবেক এই বাঁহাতি স্পিনারকে পেয়েছিলেন সাকিব। যদিও ভারতের বিপক্ষে ওই ম্যাচে বল হাতে তোলার সুযোগ হয়নি বাংলাদেশের এই অলরাউন্ডারের। পরে অবশ্য রফিকের সঙ্গে বোলিং আক্রমণে আসার সুযোগ হয়েছিল ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেই।