আচরণবিধির আর্টিকেল ২.১.১ ভাঙায় তামিমের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলো। আগে থেকেই একটি ডিমেরিট পয়েন্ট ছিল বাংলাদেশি ওপেনারের, সব মিলিয়ে হলো দুটি।
২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তামিম নিষিদ্ধ হবেন।
এর আগে গত ১৬ মার্চ কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তামিম।
সর্বশেষ বিতর্কিত ঘটনা ঘটেছে বুধবার চতুর্থ দিন প্রথম সেশনের খেলায়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা অনবরত গ্লাভস পাল্টানোয় আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন তামিম। এর কিছুক্ষণ পর ম্যাথু ওয়েডের সঙ্গে তার ঝামেলা হয়। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান আউট হওয়ার পর তাকে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দেন।
ম্যাচ শেষে তামিম তার অপরাধ স্বীকার করেছেন। ম্যাচ রেফারি জেফ ক্রোর আরোপিত শাস্তিও মেনে নিয়েছেন। এজন্য আর আনুষ্ঠানিক কোনও শুনানির প্রয়োজন নেই।