খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের ম্যাচটি শুক্রবার বৃষ্টির কারণে মাত্র ৪১.১ ওভার হতে পেরেছিল। শনিবার ৪ উইকেটে ১১৪ রান নিয়ে খেলা শুরু করা রাজশাহী যোগ করতে পেরেছে ১০৬ রান।
পেসার ডলার মাহমুদ ও অফস্পিনার শরীফউল্লাহর দারুণ বোলিং থমকে দিয়েছে রাজশাহীকে। দুজনই নিয়েছেন তিনটি করে উইকেট। বাঁহাতি পেসার আবু হায়দার রনির শিকার দুটি।
রাজশাহীর পক্ষে সর্বোচ্চ ৮৫ রানের ইনিংস এসেছে জুনায়েদ সিদ্দিকের ব্যাট থেকে। ১৭৩ বলের ইনিংসটি সাজানো ৯টি চারে। দ্বিতীয় সর্বোচ্চ ৫৬ রান মিজানুর রহমানের।
জবাব দিতে নেমে শুরুতেই বিপদে পড়েছে ঢাকা মেট্রো। ফিরে গেছেন মেহেদী মারুফ (১) ও জাবিদ হোসেন (০)। উইকেট দুটো নিয়েছেন শরীফুল ইসলাম ও ফরহাদ রেজা। বৃষ্টি আগেই খেলা শেষ করে না দিলে ঢাকা মেট্রোর দুর্দশা আরও বাড়তো কিনা কে জানে!