শ্রীলঙ্কাকে বিপদে রেখেছে পাকিস্তানের স্পিনাররা

স্বস্তির ইনিংস খেলার পথে হ্যারিসের মিড অনে একটি শটটেস্ট অভিষেকে হ্যারিস সোহেলের সহিষ্ণু ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ৩ রানের লিড পায় পাকিস্তান। বাঁহাতি এ ব্যাটসম্যান না দাঁড়ালে উল্টো লিড পেতে পারতো লঙ্কানরা। অবশ্য অল্প রানের লিড পেলেও দিন শেষে হাসছে পাকিস্তান। কারণ তাদের তিন স্পিনার ইয়াসির শাহ, আসাদ শফিক ও হ্যারিস সোহেলের বোলিংয়ে নড়বড়ে হয়ে পড়েছে লঙ্কানদের ব্যাটিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৬৯ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছে তারা।

৪ উইকেটে ২৬৬ রানে রবিবারের খেলা শুরু করেছিল পাকিস্তান। আজহার আলী সেঞ্চুরির হাতছানি পেয়েছিলেন, কিন্তু রঙ্গনা হেরাথে তৃতীয় শিকার হন তিনি ৮৫ রানে।

আজহার আউট হওয়ার পর বিপর্যয়ের মুখোমুখি হয় পাকিস্তান। সুরাঙ্গা লাকমল  ও নুয়ান প্রদীপের পেসের সঙ্গে হেরাথের স্পিনে ৯৬ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর ধাক্কা তারা কাটিয়ে ওঠে হ্যারিসের ধীরস্থির ব্যাটিংয়ে।

শ্রীলঙ্কাকে অস্বস্তিতে রেখেছেন ইয়াসির৩৪০ রানে ৮ উইকেট পড়ার পর পাকিস্তানকে এগিয়ে রাখতে হাসান আলীকে নিয়ে তারা ৫০ রানের জুটি বেশ ভালো অবদান রেখেছিল। এরপর হ্যারিসকে উপযুক্ত সঙ্গ দেন মোহাম্মদ আব্বাস ৩৪ বলে মাত্র ১ রান করে। ১৬১ বলে ৭৬ রানে প্রদীপের শিকার হন হ্যারিস। শ্রীলঙ্কার ৪১৯ রানের জবাবে ৪২২ রানে অলআউট হয় পাকিস্তান।

হেরাথ ৫ উইকেট নেন ৪০ ওভারে ৯৩ রান দিয়ে। দুটি করে উইকেট পান প্রদীপ ও লাকমল।

মাত্র ৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নেমে বিপদে পড়েছে শ্রীলঙ্কাও। দলের ২০ থেকে ৬৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছে তারা। ইয়াসির শাহ দুটি উইকেট নেন, একটি করে পেয়েছেন বাকি দুই স্পিনার হ্যারিস ও আসাদ শফিক। ৬ উইকেট হাতে রেখে ৬৬ রানে এগিয়ে থেকে সোমবার পঞ্চম দিনের খেলা শুরু করবে লঙ্কানরা।