এরই মধ্যে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে এনএসসি’র কাছে অনুমোদনের জন্য পাঠিয়েছে বিসিবি। এনএসসি অনুমোদন দিলেই নির্বাচন সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নিতে পারবে এই কমিশন।
বিসিবির পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের নেতৃত্বে থাকবেন ক্রীড়া সচিব। বাকি চার জন হলেন- এনএসসির প্রতিনিধি, অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি, আইন পরামর্শক এবং বিসিবির প্রধান নির্বাহী।
সভাশেষে এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশন গঠন করে এনএসসির কাছে প্রস্তাব পাঠিয়েছি। তারা অনুমোদন দিলে নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করা যাবে। কমিশন স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে।’
‘নির্বাচন কবে নাগাদ হতে পারে?’ প্রশ্নে বিসিবি সভাপতির উত্তর, ‘দায়িত্ব নেওয়ার পর ২০১৩ সালের ১৭ অক্টোবর প্রথম সভা করেছিলাম আমরা। সে হিসেবে আমাদের মেয়াদ শেষ হবে ১৭ তারিখে। আশা করি, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন।’