ওয়ানডে সিরিজের আগে ১২ অক্টোবর ক্রিকেট সাউথ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এই ম্যাচ খেলতে দুই দিন আগেই দেশ ছাড়লেন মাশরাফি। এই যাত্রায় তার সঙ্গী নাসির হোসেন ও প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন।
যাওয়ার আগে ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়েছেন মাশরাফি। এসময় তার সঙ্গে ছিলেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, বিসিবি সভাপতি নাজমুল হাসান ও বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয়।
চ্যাম্পিয়নস ট্রফির পর বাংলাদেশ কোনও ওয়ানডে খেলেনি। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট খেললেও সেখানে ছিল না সীমিত ওভারের ম্যাচ। তাই গত জুনের পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন মাশরাফি। মাঝের ফাঁকা সময়ে ‘নড়াইল এক্সপ্রেস’ অবশ্য বসে থাকেননি, জাতীয় ক্রিকেট লিগের দুটো ম্যাচ খেলে তৈরি করেছেন নিজেকে। প্রায় চার বছর পর সাদা পোশাকের ক্রিকেটে খেললেন বাংলাদেশের সফলতম অধিনায়ক।
নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে।