৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই দিনের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ২৮ ও ২৯ নভেম্বর।
অংশ নিতে যাওয়া বেশিরভাগ দলেই আছে তারকা ক্রিকেটার। যদিও বাংলাদেশ দলে সবাই তরুণ ক্রিকেটার। আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে যুব বিশ্বকাপের আসর। তার আগে বেশি করে ম্যাচ খেলতেই সাইফদের হংকং পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ ব্যাপারে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক এহসানুল হক বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সিক্স-এ-সাইড ক্রিকেট খেলে ব্যাটসম্যানরা নিজেদের দক্ষতা কিছুটা হলেও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। এই লক্ষ্যেই আমরা ৬ খেলোয়াড়কে হংকং পাঠাচ্ছি। পাওয়ার হিটিংয়ে মাধ্যমে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারবে।’
এই নির্বাচকের সুরের সঙ্গে সুর মিলিয়ে দলের অধিনায়ক সাইফও বললেন একই কথা, ‘আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এই সফরটা খুব কাজে দেবে। ওখানে বেশ পাওয়ার হিটিং ও অ্যাটাকিং খেলা হয়। এটা আমাদের ভালো প্রস্তুতি হতে পারে।’