সবুজ পাহাড় ও চা বাগান ঘেরা স্টেডিয়ামের প্রশংসা করে তিনি বলেছেন, ‘আমি মনে করি, বাংলাদেশের অন্যতম সুন্দর স্টেডিয়াম এটা। এখানকার ক্রিকেটভক্তরাও চমৎকার। আশা করি, বিপিএলের আরও অনেক ম্যাচ ঢাকার বাইরে হবে। সেটা হতে পারে খুলনা, রাজশাহী বা কুমিল্লায়। আমরা তাহলে আরও বেশি দর্শক পাবো।’
গত আসরে তৃতীয় হয়েছিল খুলনা। দুটি কোয়ালিফায়ারে হেরে যাওয়ায় ফাইনালে ওঠা হয়নি। এবার ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়ে কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘আমরা এবারও সর্বোচ্চ চেষ্টা করবো ভালো খেলার। আশা করি, এবার আমরা গতবারের চেয়ে ভালো করবো। আমাদের প্রত্যাশা ফাইনালে খেলা।’