টস জিতে ফিল্ডিং নেয় রংপুর। ৫৬ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দেয় পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর দলটি। তবে ৭৬ রানের জুটি গড়ে চিটাগংকে দাঁড় করান স্তিয়ান ভ্যান জিল ও সিকান্দার রাজা। জিম্বাবুয়ান ব্যাটসম্যান ২২ রানে আউট হলে ভাঙে এ শক্ত জুটি। শুক্রবার প্রতীক্ষিত জয়ে সিলেট সিক্সার্সের বিপক্ষে ৭৩ রানের জুটি গড়েছিলেন তারা দুজন।
৪০ বলে তিন চার ও চার ছয়ে ৬৮ রান করে দলে সবচেয়ে বড় ভূমিকা রাখেন ভ্যান জিল। ২৬ বলে দ্বিতীয় সেরা ৩০ রান করেন সৌম্য সরকার। শেষদিকে ১৬ বলে ২৫ রান করে দলের স্কোর আরও শক্ত করেন নাজিবউল্লাহ জাদরান।
রংপুরের পক্ষে লাসিথ মালিঙ্গা, থিসারা পেরেরা, রুবেল হোসেন, মাশরাফি মুর্তজা ও নাহিদুল ইসলাম একটি করে উইকেট নেন।