টস হেরে ব্যাটিংয়ে খুলনা টাইটানস

আরিফুলের ব্যাটে আগের দেখায় রাজশাহীকে হারায় খুলনাটানা চতুর্থ জয়ের লক্ষ্যে রাজশাহী কিংসের বিপক্ষে আগে ব্যাট করতে হবে খুলনা টাইটানসকে। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী।

সোমবার প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে ঢাকা ডায়নামাইটস। দুইয়ে নামতে হয়েছে খুলনাকে। ৮ ম্যাচে ১১ পয়েন্ট ঢাকার, আর খুলনার সমান পয়েন্ট এক ম্যাচ কম খেলে।

খুলনা দলে দুটি পরিবর্তন এনেছে। জুনায়েদ খান ও তানভীর ইসলামকে বসিয়ে রেখে কাইল অ্যাবট ও শফিউল ইসলামকে ফিরিয়েছে তারা।

রাজশাহীকে এই ম্যাচে হারালে আবারও শীর্ষস্থান ফিরে পাবে খুলনা। এবারের আসরে প্রথম দেখায় রাজশাহীকে ২ উইকেটে হারায় খুলনা।