প্রথম টেস্টে কলকাতার সিমারবান্ধব পিচে হেরাথ কোনও উইকেট পাননি। যদিও প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ১২২ রানের লিডে ৬৭ রানের কার্যকরী ইনিংস খেলেন ব্যাট হাতে। নাগপুরে তার ব্যর্থতা চোখে পড়েছে। ভারতীয় স্পিনাররা ১৩ উইকেট নিলেও হেরাথের বোলিং ফিগার ছিল ৩৯-১১-৮১-১।
সিনিয়র ক্রিকেটার হেরাথের পরিবর্তে ভ্যান্ডারসে কেবল ১১ ওয়ানডে ও ৭ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে টেস্ট খেলবেন। সব মিলিয়ে ১৪ উইকেট তার আন্তর্জাতিক ক্যারিয়ারে। ভ্যান্ডারসে ছাড়াও শ্রীলঙ্কার স্পিন বিভাগে আছেন বাঁহাতি লাকশান সান্দাকান।