২ উইকেটে ৮৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেন দুই কিউই ব্যাটসম্যান জিৎ রাভাল ও রস টেলর। রাভাল ৪২ রান করে ফিরলেও টেলর এগিয়ে নেন দলের রান। হেনরি নিকোলসের সঙ্গে চতুর্থ উইকেটে গড়েন ১২৭ রানের জুটি। দুজনই তুলে দেন হাফসেঞ্চুরি। নিকোলস ৬৭ রান করে ফিরলেও টেলর হাঁটছিলেন সেঞ্চুরির পথে। যদিও ৯৩ রানে থামেন কিউই এই ব্যাটসম্যান।
তার আউটের পরই শুরু গ্র্যান্ডহোমের ঝড়। টম ব্লানডেলকে সঙ্গে করে ক্যারিবিয়ান বোলারদের ওপর ঝড় তোলেন এই অলরাউন্ডার। সপ্তম উইকেট জুটিতে তারা যোগ করেন ১৪৮ রান। যেখানে মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূরণ করে গ্র্যান্ডহোম আউট হওয়ার আগে ৭৪ বলে খেলে যান ১০৫ রানের অসাধারণ এক ইনিংস। ব্লানডেল অবশ্য অপরাজিত আছেন ৫৭ রানে।
ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সবচেয়ে সফল কেমার রোচ। এই পেসার ৭৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ক্রিকইনফো