মার্শের সেঞ্চুরিতে ইংল্যান্ডের অস্বস্তি

পঞ্চম টেস্ট সেঞ্চুরি উদযাপন করছেন মার্শঅস্ট্রেলিয়ার নির্বাচকরা একাদশে রাখলেন শন মার্শকে এবং জো রুট ব্যাটিংয়ে পাঠালেন অস্ট্রেলিয়াকে। এই অ্যাশেজ সিরিজে দুটি ঘটনাই হলো বিতর্কিত হলো, কিন্তু প্রমাণ হলো একটি সিদ্ধান্ত নেওয়া ভুল হয়নি। অ্যাডিলেড ওভালের দ্বিতীয় দিন মার্শ তার ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেলেন। অন্যদিকে অস্বস্তির মুখোমুখি হলেন রুট। কারণ ইংল্যান্ড অধিনায়কের সিদ্ধান্তকে ব্যর্থ করে ছয় সেশন ব্যাট করে ইনিংস ঘোষণা করেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া ব্যাট করেছে ১৪৯ ওভার, ৮ উইকেটে ৪৪২ রান স্কোরবোর্ডে জমানোর পর ঘোষণা করেছে প্রথম ইনিংস। এরপর ৯.১ ওভার বল করে ইংল্যান্ডের একটি উইকেটও পায় তারা, ওপেনার মার্ক স্টোনম্যানকে হারিয়ে রবিবার দিন শেষে সফরকারীদের রান ২৯। ৯ উইকেট হাতে রেখে ইংলিশরা পিছিয়ে ৪১৩ রানে।

মার্শ অপরাজিত ছিলেন ১২৬ রানে। ২১৩ বলে ১২টি চারে তিনি সেঞ্চুরি পান। ইনিংস ঘোষণার সময় এই বাঁহাতি ব্যাটসম্যানের ২৩১ বলের ইনিংস সাজানো ছিল ১৫ চার ও ১ ছয়ে।

ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভাঙার পর স্টার্কের উল্লাসআগের দিনের অপরাজিত ব্যাটসম্যান টিম পেইনের সঙ্গে ৮৫ রানের জুটি গড়েন মার্শ। ৫৭ রানে আউট হন পেইন। ইনিংসের সর্বোচ্চ ৯৯ রানের জুটিতে অবদান রেখেছেন মার্শ, তার সঙ্গী ছিলেন প্যাট কামিন্স (৪৪)।

ইংল্যান্ডের পক্ষে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন অভিষেক টেস্ট খেলতে নামা ক্রেইগ ওভারটন। দুটি পেয়েছেন স্টুয়ার্ট ব্রড।

প্রথম ইনিংস খেলতে নেমে ইংল্যান্ডের শুরুটা ভালো হয়নি। সপ্তম ওভারে তাদের উদ্বোধনী জুটি ভাঙেন মিচেল স্টার্ক। অ্যালিস্টার কুক ১১ রানে অপরাজিত আছেন, অপর প্রান্তের ব্যাটসম্যান জেমস ভিন্স ৬ বল খেলেও রানের খাতা খোলেননি।