মঙ্গলবার সংবাদ সম্মেলনে উইকেটে নিয়ে তামিমের দেওয়া বক্তব্য সঠিক ছিল বলে মন্তব্য করেছেন সালাউদ্দিন। বিসিবি থেকে তামিমকে চিঠি দেওয়ার ঘটনায় বিস্মিত এই কোচ, ‘জানি না তামিম চিঠি হাতে পেয়েছে কিনা। যদি এরকম হয়ে থাকে, তামিম সত্য কথাই বলেছে। তামিম কোনও মিথ্যা কথা বলেনি। তার অধিকার আছে সত্য বলার।’
কারণ দর্শানোর নোটিশে সালাউদ্দিন হতাশও্, ‘তামিম যেটা বলেছে একেবারে ঠিক বলেছে। উইকেটটা আসলেই ভালো ছিল না। আমি তামিমকে সবসময়ই সমর্থন করব। যে উইকেটে খেলা হয়েছে, সেটা টি-টোয়েন্টির জন্য আর্দশ উইকেট নয়। এখন সত্য কথা বলে যদি কোনও বিপদ হয়, তাহলে তো কিছু বলার নেই। তবু বলব তামিম সঠিক কথাই বলেছে।’
তামিম-মাশরাফির পর সালাউদ্দিনও সমালোচনা করেছেন মিরপুরের উইকেটের, ‘এটাকে টি-টোয়েন্টির জন্য ভালো উইকেট কখনোই বলব না।’