সোহাগ গাজীকে ওপেনিংয়ে নামিয়ে চমক দেয় রংপুর রাইডার্স। ক্রিস গেইলের বিপক্ষে স্পিন আক্রমণ দিয়ে খুলনা টাইটানস শুরু করবে ভেবেই হয়তো রংপুরের এই পরিকল্পনা। ব্যাটিং অর্ডারে উপরে সুযোগ পাওয়া গাজী অবশ্য কিছু করতে পারেননি, জোফরা আর্চারের বলে ১ রান করে বোল্ড হয়ে ফেরেন এই স্পিনার।
তার আউটের পর নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন ম্যাককালাম। মিরপুরে আরেকবার গেইল-ম্যাককালাম জুটির ঝড় দেখার অপেক্ষায় দর্শকরা থাকলেও সেটা হয়নি। ম্যাককালাম দাঁড়াতেই পারেননি ক্রিজে। মুখোমুখি হওয়া নিজের দ্বিতীয় বলে রানের খাতা খোলার আগেই ফিরে যান প্যাভিলিয়নে। কিউই ব্যাটসম্যানকেও ফেরান জোফরা।