সোমবার বিকেল সাড়ে ৫টায় হিলির চুড়ি পট্টি মোড় এলাকার সূর্যমুখী ক্লাব ও লাইব্রেরির আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্লাবের উপদেষ্টা ও প্রবীণ ক্রীড়াবিদ কাজী সিরাজুল ইসলাম।
সূর্যমুখী ক্লাব ও লাইব্রেরির সভাপতি মো: হযরত আলী সরদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ।
উদ্বোধনী খেলায় গাজীর মোড় একাদশ বনাম জিলাপী পট্টি নাইন স্টার গ্রুপ অংশ নেন। প্রত্যেক টিমে ৯ জন করে খেলোয়াড় খেলবে এবং খেলা হবে ৮ ওভার করে। সোমবার রাতে ৮টি খেলা শেষে মঙ্গলবার হবে ফাইনাল খেলা।