টুইটারে এক ঘোষণায় দিল্লি ডেয়ারডেভিলসের প্রধান নির্বাহী হেমন্ত দুয়া এ খবর নিশ্চিত করেছেন।
প্যাডি আপটনের উত্তরসূরি হয়ে আইপিএলের ১১তম আসরে দিল্লির হয়ে কাজ করবেন পন্টিং। এর আগে কোচ হিসেবে ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সকে দ্বিতীয় শিরোপা জেতান এ অস্ট্রেলিয়ান। তবে ২০১৬ সালে দুই বছরের চুক্তি শেষ হওয়ার পর আর নবায়ন করেননি। ২০১৩ সালে খেলোয়াড় হিসেবে এ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেন পন্টিং। কিন্তু বাজে ফর্মের কারণে মাঝপথে সরে দাঁড়ান। ক্রিকইনফো