৫ উইকেটে ২৩৩ রানে শুক্রবার খেলা শুরু করে ইংল্যান্ড। আরও ১১৩ রান স্কোরবোর্ডে যোগ করে বাকি ৫ উইকেট হারায় সফরকারীরা। ৫৫ রানে অপরাজিত থাকা ডেভিড মালান লম্বা ইনিংস খেলতে পারেননি দ্বিতীয় দিন। ৬২ রানে তাকে এদিনের প্রথম শিকার বানান মিচেল স্টার্ক।
এরপর মঈন আলী, টম কুরান ও স্টুয়ার্ট ব্রড ৩০ এর ঘরে রান করে ইংল্যান্ডকে কিছুটা হলেও স্বস্তিতে রাখেন। কুরান (৩৯) ও মঈনকে (৩০) সাজঘরে পাঠান প্যাট কামিন্স। ৪টি উইকেট নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সেরা বোলার তিনি। ব্রড ৩১ রান করেন।
স্টার্ক ও জশ হ্যাজেলউড দুটি করে উইকেট নেন।
১০৭ রানের অপরাজিত জুটি গড়ার পথে দ্বিতীয় দ্রুততম ৬ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন স্মিথ। ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট গ্যারি সোবার্সের সমান ১১১ ইনিংসে এই কীর্তি গড়লেন অসি অধিনায়ক। ৬৮ ইনিংসে ৬ হাজার রান করে তাদের উপর কেবল ডন ব্র্যাডম্যান। ৪৪ রানে অপরাজিত ছিলেন স্মিথ। তৃতীয় দিনে ষষ্ঠ শতকের হাতছানি নিয়ে খাজা নামবেন মাঠে। ২০৪ বলে ৯১ রানে অপরাজিত তিনি। ৮ উইকেট হাতে রেখে এখনও অস্ট্রেলিয়া ১৫৩ রানে পিছিয়ে। ক্রিকইনফো