মহেন্দ্র সিং ধোনি, রবীন্দ্র জাদেজা ও সুরেশ রায়নাকে ধরে রাখার ঘোষণা বৃহস্পতিবার দেয় চেন্নাই। শনিবার তারা হাসিকে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়ার খবর জানালো।
১ হাজার ৭৩৮ রান করে রায়না ও ধোনির পর দলটির তৃতীয় শীর্ষ ব্যাটসম্যান ‘মিস্টার ক্রিকেট’। এবার সেই ব্যাটিং অভিজ্ঞতা হাসি বিলিয়ে দেবেন সাবেক সতীর্থ ও তরুণদের মাঝে। সবচেয়ে বেশি ৫ বার ফাইনাল খেলা চেন্নাইয়ে থাকতে পেরে উচ্ছ্বসিত এ অস্ট্রেলিয়ান, ‘কোচিং দিয়ে চেন্নাই সুপার কিংসে ফিরতে পেরে আমি সত্যিই খুশি। এই দারুণ ফ্র্যাঞ্চাইজিকে সাফল্য এনে দেওয়ার সুযোগ আবার পেলাম।’
২০১৩ সালের আইপিএলে সবচেয়ে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতা হাসি আরও বলেছেন, ‘চেন্নাই আইপিএলে ফেরায় আমি রোমাঞ্চিত। আমি নিশ্চিত ভক্তরাও তাদের প্রিয় দলকে ফিরে পেয়ে খুশি।’ ডেক্কান ক্রনিকল