তৃতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত ছিল। একটিও বল গড়ায়নি মাঠে। সোমবার দক্ষিণ আফ্রিকা খেলতে নেমে নেমেছিল ২ উইকেটে ৬৫ রানে। প্রথম ওভার কোনোভাবে কাটাতে পারলেও তাদের ধস শুরু হয় দিনের দ্বিতীয় ওভার থেকে।
হাশিম আমলাকে (৪) রোহিত শর্মার ক্যাচ বানান মোহাম্মদ সামি। এই ভারতীয় পেসারকে উপযুক্ত সঙ্গ দেন জশপ্রীত বুমরাহ। দুজন মিলে তিনটি করে উইকেট নেন। ভুবনেশ্বর কুমার পান দিনের বাকি দুই উইকেট। ৬৪ রানের ব্যবধানে ৮ উইকেট হারায় স্বাগতিকরা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা করেছিল ২৬৮ রান। জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ২০৯ রানে। এবার তার চেয়ে একটি কম রান করলেই স্বপ্নময় শুরু হবে সফরকারীদের। ক্রিকইনফো