বিগব্যাশে রুমানার দল ব্রিসবেন হিট, আর কুবরা খেলবেন মেলবোর্ন স্টার্সের হয়ে। কুবরা দেশ ছাড়বেন আগামী ১৬ জানুয়ারি।
অস্ট্রেলিয়ায় যা্ওয়ার আগে রুমানা সাংবাদিকদের বলেছেন, ‘অনেক প্রতীক্ষার পর আজ বিমানের টিকিট হাতে পেয়েছি। খুব ভালো লাগছে, আমি দারুণ রোমাঞ্চিত।’
বিগব্যাশে নিজের লক্ষ্য সম্পর্কে তিনি জানিয়েছেন, ‘সব সময়ই আমার লক্ষ্য বড় কিছু করা। অস্ট্রেলিয়ায় আমি ভালো খেলার লক্ষ্য নিয়েই যাচ্ছি। সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’
ভবিষ্যতে বিগব্যাশে আরও বেশি নারী ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে আশাবাদী রুমানা, ‘এবার আমাদের দল থেকে দুজন খেলোয়াড় সুযোগ পেয়েছে। আশা করি, আগামীবার চার-পাঁচ জন বিগব্যাশে খেলার সুযোগ পাবে।’