হবে না জিম্বাবুয়ে-বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচ

ab3117691407b8cf2782379d410f6c5b-5a56304934236ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের ম্যাচকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। শনিবার বিকেএসপিতে হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃহস্পতিবার জানা গেলো, ম্যাচটি হচ্ছেই না। কারণ যথাসময়ে জিম্বাবুয়ের খেলোয়াড়রা বাংলাদেশে আসতে পারছে না।

ত্রিদেশীয় সিরিজ খেলতে জিম্বাবুয়ে দলের ঢাকায় আসার থাকার কথা ছিল মঙ্গলবার। কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তাদের আসার নাম নেই।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জ্যেষ্ঠ মিডিয়া ম্যানেজার রাবীদ ইমাম জানিয়েছেন, জিম্বাবুয়ের ক্রিকেটাররা ঢাকায় আসবেন শুক্রবার। তা-ও সবাই নয়, পাঁচ জনের প্রথম দল আসবে এদিন বিকেল পাঁচটায়। বাকিরা ১৫ জানুয়ারি প্রথম ম্যাচ শুরুর আগেই চলে আসবেন। এ কারণে বাতিল হয়েছে ম্যাচটা।

প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ার কারণে ক্ষতি কিছু্টা হয়েছে বাংলাদেশের চার ক্রিকেটারের। ত্রিদেশীয় সিরিজের দলে থাকা এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আবুল হাসান রাজু ও মোহাম্মদ মিঠুন ছিলেন বিসিবি একাদশে। জিম্বাবুয়ের বিপক্ষে তাদের সুযোগ ছিল নিজেদের প্রস্তুতি নেওয়ার। কিন্তু সেটা হলো না।