২৯৫ রানের জুটি গড়ে লাঞ্চে কুশল-ধনঞ্জয়া

ডাবল সেঞ্চুরির পথে ধনঞ্জয়াচট্টগ্রাম টেস্টে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ। বাংলাদেশকে কোনও সুযোগ না দিয়ে এই সেশনেও দাপট দেখালো শ্রীলঙ্কাই, যার কারিগর ধনঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিস। প্রথম টেস্টের প্রথম ইনিংসে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন এ দুই ব্যাটসম্যান। প্রায় তিনশ রানের অপরাজিত জুটি গড়েছেন তারা।

৭৯ ওভার শেষে ১ উইকেটে ২৯৫ রান করেছে শ্রীলঙ্কা। আগের দিন ধনঞ্জয়া করেছিলেন সেঞ্চুরি। তৃতীয় দিন সেঞ্চুরি পেয়েছেন কুশল। ২০০ বলে ১০ চার ও ১ ছয়ে ক্যারিয়ারে চতুর্থবার ১০০ করলেন তিনি। কুশল অপরাজিত ১২৫ রানে। অপর প্রান্তে ১৭০ রানে খেলছেন ধনঞ্জয়া।

দ্বিতীয় দিন রানের খাতা খোলার আগেই শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভেঙেছিল বাংলাদেশ। কিন্তু ধনঞ্জয়া ও কুশলের ১৮৭ রানের জুটিতে হতাশায় দিনটা শেষ করেছিল স্বাগতিকরা। তাদের এই শক্ত জুটি ভাঙার লক্ষ্যে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করেছেন মাহমুদউল্লাহরা।

প্রথম ইনিংসে ১ উইকেটে ১৮৭ রানে খেলতে নেমেছে শ্রীলঙ্কা। কুশল ছিলেন ৮৩ রানে অপরাজিত, আর ১০৪ রানে তৃতীয় দিন খেলতে নেমেছিলেন ধনঞ্জয়া।