মাত্র দুটি ওয়ানডে খেললেও ‘ভিশন ২০১৯’ মাথায় রেখে ২৩ বছর বয়সী মারক্রামকে দেওয়া হলো এই অধিনায়কত্ব। লিস্ট ‘এ’র ক্যারিয়ারও খুব বেশি লম্বা নয় তার। ২৬টি ম্যাচ খেলেছেন। কিন্তু আগে থেকেই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে বেশ নামডাক কুড়িয়েছেন তিনি ২০১৪ সালে অনূর্ধ্ব-১৯ দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়ে।
সম্প্রতি তার ফ্র্যাঞ্চাইজি টাইটানসকে প্রথম শ্রেণির ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা হয়েছে। গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে তিন ম্যাচ খেলে রান করেছেন ১১৯, ৮৭, ৬৭, ৮৫ ও অপরাজিত ৮১।
ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত হলেও অচেনা পরিস্থিতি কীভাবে সামলে নেন সেটা দেখার জন্য মারক্রামকে মিডল অর্ডারে পাঠানো হয়েছিল। বাংলাদেশের বিপক্ষে গত অক্টোবরে ওয়ানডে অভিষেকে ৬৬ রান করে ভালো সাড়া দিয়েছিলেন মারক্রাম। কিন্তু ডারবানে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে তার ব্যাটে আসে মাত্র ৯ রান। ক্রিকইনফো