আগামী ২৩ জুন বার্বাডোসে শ্রীলঙ্কার বিপক্ষে হবে ক্যারিবিয়ান দ্বীপে প্রথম দিবারাত্রির টেস্ট। কেনসিংটন ওভালে প্রথম পাঁচ দিনের ম্যাচ হবে এটা লঙ্কানদের জন্য।
সিরিজের তৃতীয় ম্যাচটি হবে ফ্লাডলাইটের আলোর নিচে। ৬ জুন ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ।
১০ বছরে প্রথমবার টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে শ্রীলঙ্কা। ২০০৮ সালের মার্চে সর্বশেষ টেস্টে দুই দলের সিরিজ শেষ হয়েছিল ১-১ এর ড্রয়ে। ক্যারিবিয়ান দ্বীপে ওইবারই প্রথম জয় পেয়েছিল সফরকারীরা।
২০১৫ সালের নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিবারাত্রির টেস্ট হয়েছিল অস্ট্রেলিয়াতে। পরে আরও তিনটি গোলাপি বলের টেস্ট আয়োজন করেছিল অস্ট্রেলিয়ানরা। এছাড়া পাকিস্তান দুইবার দুবাইতে আয়োজন করে দিবারাত্রির টেস্ট, এছাড়া একবার করে আয়োজক হয় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ক্রিকইনফো