স্কুল শিক্ষার্থীদের বিনা টিকিটে খেলা দেখার সুযোগ

Bangladesh-Sri-Lanka-series-logoচট্টগ্রামের মতো ঢাকা টেস্টেও স্কুল শিক্ষার্থীদের বিনা টিকেটে খেলা দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ –শ্রীলঙ্কা দ্বিতীয় ও শেষ টেস্ট। ম্যাচটি দেখতে টিকিট ছাড়াই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবে স্কুল শিক্ষার্থীরা। তবে তাদের স্কুলের পোশাক পরে আসতে হবে, আর সঙ্গে রাখতে স্কুলের আইডি কার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্টের প্রতিদিন স্কুলের ছাত্র-ছাত্রীরা বিনা টিকিটে খেলা দেখতে পারবে। আগ্রহী স্কুল শিক্ষার্থীদের স্কুল ড্রেস পরে আসার পাশাপাশি স্কুলের আইডি কার্ড সঙ্গে আনতে হবে।’

বিনা টিকিটে খেলা দেখতে আগ্রহী শিক্ষার্থীরা শুধু পাঁচ নম্বর গেট ব্যবহার করে সাধারণ গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে।