এছাড়া চট্টগ্রাম টেস্টে দলের বাইরে থাকা সাব্বির রহমান ফিরেছেন দ্বিতীয় ম্যাচের একাদশে। মোসাদ্দেক হোসেন ও সানজামুল ইসলাম বাদ পড়েছেন।
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেক হলো আকিলা ধনঞ্জয়ার। লাকশান সান্দাকান বাদ পড়েছেন। এছাড়া পেসার লাহিরু কুমারাকে বাইরে রেখে আরেকজন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকাকে নিয়েছে সফরকারীরা। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হয়েছিল ড্র।
চট্টগ্রাম টেস্টের মতো এক পেসার, সাত ব্যাটসম্যান ও তিন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে ঢাকা টেস্টের একাদশ সাজিয়েছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আব্দুর রাজ্জাক, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রোশেন সিলভা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, দানুশকা গুনাথিলাকা, দিলরুয়ান পেরেরা, আকিলা ধনঞ্জয়া, রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমল।