শুক্রবার পঞ্চম ওভারের শেষ বলে বিদায় নেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান। লিটন ২৪ রানে খেলতে নেমেছিলেন। আগের দিনের সঙ্গে মাত্র একটি রান যোগ করতে পেরেছেন তিনি। তার ২৫ রানের ইনিংস সাজানো ৫৪ বলে, চার রয়েছে তিনটি।
২৪ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজের সঙ্গে ক্রিজে নেমেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।
২২২ রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দেওয়ার পর প্রথম দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। ওই ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে দ্বিতীয় দিন মাঠে নেমেছে বাংলাদেশ।