মঙ্গলবার শারজায় টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। মুজিব উর রহমানের অফস্পিনে মাত্র ৪৪ রানে ৩ উইকেট হারায় তারা। ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ৭৩ রানের জুটিতে প্রতিরোধ গড়লে সেটা বেশিক্ষণ টেকেনি।
রশিদ মিডল অর্ডার থেকে লোয়ার অর্ডারে ধস নামান। ৮.৩ ওভারে ২৪ রান দিয়ে নেন ৫ উইকেট। মাত্র ৩৪.৩ ওভারে ১৫৪ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। আরভিন সর্বোচ্চ ৩৯ রান করেন। ৩৮ রান আসে সিকান্দারের ব্যাটে।
মুজিব নেন ৩ উইকেট। একটি করে নেন গুলবাদিন নাইব ও দৌলত জাদরান।
লক্ষ্যে নেমে রহমত শাহ ও নাসির জামালের হাফসেঞ্চুরিতে ২৭.৩ ওভারে ৪ উইকেটে ১৫৮ রান করে আফগানিস্তান। রহতম ইনিংস সেরা ৫৬ রান করেন। নাসির করেন ৫১ রান।