আইপিএলের এই আসরের উদ্বোধন করবে মোস্তাফিজের মুম্বাই। ৭ এপ্রিল রাত সাড়ে ৮টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে তারা স্বাগত জানাবে চেন্নাই সুপার কিংসকে। আর সাকিবের সানরাইজার্স খেলবে দুইদিন পর ৯ এপ্রিল। রাজীব গান্ধী স্টেডিয়ামে তাদের হোম ম্যাচে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। বুধবার এ বছরের প্রতিযোগিতার সময়সূচি প্রকাশ করেছে। দুই বাংলাদেশি তারকার দল মুখোমুখি হবে ১২ ও ২৪ এপ্রিল।
সাকিবের ম্যাচের সূচি:
৯ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ-রাজস্থান রয়্যালস; রাত সাড়ে ৮টা
১২ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
১৪ এপ্রিল: কলকাতা নাইট রাইডার্স-সানরাইজার্স হায়দরাবাদ, রাত সাড়ে ৮টা
১৯ এপ্রিল: কিংস ইলেভেন পাঞ্জাব-সানরাইজার্স হায়দরাবাদ, রাত সাড়ে ৮টায়
২২ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ-চেন্নাই সুপার কিংস; বিকেল সাড়ে ৪টা
২৪ এপ্রিল: মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ; রাত সাড়ে ৮টা
২৬ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব; রাত সাড়ে ৮টা
২৯ এপ্রিল: রাজস্থান রয়্যালস-সানরাইজার্স হায়দরাবাদ; বিকেল সাড়ে ৪টা
৫ মে: সানরাইজার্স হায়দরাবাদ-দিল্লি ডেয়ারডেভিলস; রাত সাড়ে ৮টা
৭ মে: সানরাইজার্স হায়দরাবাদ-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; রাত সাড়ে ৮টা
১০ মে: দিল্লি ডেয়ারডেভিলস-সানরাইজার্স হায়দরাবাদ; রাত সাড়ে ৮টা
১৩ মে: চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ; বিকেল সাড়ে ৪টা
১৭ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-সানরাইজার্স হায়দরাবাদ; রাত সাড়ে ৮টা
১৯ মে: সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স; রাত সাড়ে ৮টা
মোস্তাফিজের ম্যাচের সূচি:
৭ এপ্রিল: মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংস; রাত সাড়ে ৮টা
১২ এপ্রিল: সানরাইজার্স হায়দরাবাদ-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
১৪ এপ্রিল: মুম্বাই ইন্ডিয়ান্স-দিল্লি ডেয়ারডেভিলস; বিকেল সাড়ে ৪টা
১৭ এপ্রিল: মুম্বাই ইন্ডিয়ান্স-রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু; রাত সাড়ে ৮টা
২২ এপ্রিল: রাজস্থান রয়্যালস-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
২৪ এপ্রিল: মুম্বাই ইন্ডিয়ান্স-সানরাইজার্স হায়দরাবাদ; রাত সাড়ে ৮টা
২৮ এপ্রিল: চেন্নাই সুপার কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
১ মে: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
৪ মে: কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
৬ মে: মুম্বাই ইন্ডিয়ান্স-কলকাতা নাইট রাইডার্স; বিকেল সাড়ে ৪টা
৯ মে: কলকাতা নাইট রাইডার্স-মুম্বাই ইন্ডিয়ান্স; রাত সাড়ে ৮টা
১৩ মে: মুম্বাই ইন্ডিয়ান্স-রাজস্থান রয়্যালস, রাত সাড়ে ৮টা
২০ মে: দিল্লি ডেয়ারডেভিলস-মুম্বাই ইন্ডিয়ান্স; বিকেল সাড়ে ৪টা