লুক রঙ্কির ২৬ বলে ৪৩ ও ফাহিম আশরাফের ১৩ বলে ২১ রানের দুটো ঝড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ইসলামাবাদ ৭ উইকেটে করে ১৩৪ রান। সহজ এই লক্ষ্য কেভিন পিটারসেনের ৩৪ বলে ৪৮, মোহাম্মদ নওয়াজের ৩১ বলে ২৫* ও আসাদ শফিকের ১৬ বলে ২২ রানের ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৭ বল আগেই জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহরা।
বুধবার রাতে নিজেদের তৃতীয় ম্যাচে নেমেছিল কোয়েটা। যদিও মাহমুদউল্লাহর ছিল এটা এবারের আসরের প্রথম ম্যাচ। প্রথম দুই ম্যাচে বেঞ্চে বসে থাকা বাংলাদেশি অলরাউন্ডার একাদশে জায়গা পেলেও নিজেকে মেলে ধরার সুযোগ পেলেন না। অধিনায়ক সরফরাজ আহমেদ বোলিংয়ে তাকে প্রয়োজন মনে করেননি। আর ব্যাটিংয়ে নামার সুযোগটাই হয়নি মাহমুদউল্লাহর, তার আগেই সহজ লক্ষ্য পেরিয়ে যায় কোয়েটা।
বুধবারের ম্যাচের পর ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে কোয়েটা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ রয়েছে পঞ্চম স্থানে। ক্রিকইনফো