ওয়েলিংটনের পেসার লোগান ভন বিক ও অকল্যান্ড পেসার ম্যাট ম্যাকেয়ানের এই কীর্তি নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসও বটে। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, প্লাঙ্কেট শিল্ডের ১১২ বছরের ইতিহাসে এবারই প্রথম একই দিনে দুই বোলার হ্যাটট্রিক করেছেন।
নতুন এই ইতিহাস লেখার পথটা একটু কাকতালীয়ও বটে। ফন বিক ও ম্যাকেয়ান দুজনই হ্যাটট্রিক করেছেন দুই ওভার মিলিয়ে, দুজনই এর আগে খেলেছেন ক্যান্টারবুরির হয়ে; শুধু তা-ই নয়, দুজনই বেরিয়েছেন একই স্কুল থেকে (ক্রাইস্টচার্চ সেন্ট অ্যান্ড্রু’স কলেজ)।
প্রায় একই সময়ে প্লাঙ্কেট শিল্ড ৪১তম হ্যাটট্রিকের দেখা পায় ম্যাকেয়ানের সৌজন্যে। নর্দার্ন ডিস্ট্রিকসের মিডল অর্ডার ভেঙে ইনিংসের ২৬ ও ২৮তম ওভার মিলয়ে তিনি পূরণ করেন হ্যাটট্রিক। ক্রিকইনফো