বিসিবি এক ঘোষণায় জানায়, সাকিব খেলার মতো যথেষ্ট ফিট। এজন্য তাকে শ্রীলঙ্কায় পাঠানো হচ্ছে। বিকালে কলম্বোতে দলের সঙ্গে দেখা যাবে তাকে।
দলে সাকিবের ফেরা বাংলাদেশের জন্য অনেক বড় সুখবর। তাকে ছাড়া কেবল বাংলাদেশ কেবল একটি ম্যাচ জিতেছে। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি। অর্থাৎ শ্রীলঙ্কার বিপক্ষে শুক্রবার নেতৃত্ব দিতে দেখা যেতে পারে সাকিবকে।
গত জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পান এই অলরাউন্ডার। তবে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি দেশের মাটিতে। পাকিস্তান সুপার লিগসহ নিদাহাস ট্রফির প্রথম তিন ম্যাচেও দেখা যায়নি সাকিবকে। এই সময় থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞ চিকিৎসকদের শরণাপন্ন হন তিনি। এ সপ্তাহে ঢাকায় ফিরে জিম ও ট্রেনিং সেশনে দেখা গেছে তাকে। সেখানেই ফিটনেসের পরীক্ষা দিয়ে আবার দলে ফিরছেন তিনি।